সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে মাদ্রাসার জমি নিয়ে টানা-হেচড়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ১৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের কাতুলী গ্রামে মাদ্রাসায় দান করা ভূমি নিয়ে টানা- হেচড়ার প্রতিবাদে শনিবার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান (ফিরোজ)।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কাতুলী গ্রামে ফজলুল হক নামে কোন মুক্তিযোদ্ধা নেই। এ গ্রামে তিনজন বীর মুক্তিযোদ্ধার মধ্যে দু’জন নওয়াব আলী মিয়া ও বাদশা খান ইন্তেকাল করেছেন।

অপরজন সার্জেণ্ট(অব.) আ. আহাদ খান যথারীতি সরকারি সুযোগ- সুবিধা পাচ্ছেন। অথচ কাতুলী গ্রামের জনৈক ফজলুল হকের ছেলে আ. বাতেন তার বাবাকে মুক্তিযোদ্ধা দাবি করে মাদ্রাসায় দান করা ভূমি নিজেদের বলে দাবি করছে।

তারা ইতোমধ্যে একটি পত্রিকায় এ সংক্রান্ত একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক একটি সংবাদও প্রকাশ করেছে।

তিনি বলেন, স্থানীয় ফজলুল হক ও নুরুল ইসলাম দুই ভাই। ফজলুল হক নানা অপকর্মে লিপ্ত থাকায় ১৯৭৬ সালের ১৭ জানুয়ারি(শনিবার) প্রকাশ্য দিবালোকে শ’ শ’ মানুষের সামনে মুখোশধারীরা তাকে হত্যা করে।

পরে ফজলুল হকের ছেলে আ. বাতেন তার চাচা নুরুল ইসলামের সম্পত্তি জবরদখলের চেষ্টা করে। এমতাবস্থায় নুরুল ইসলাম তার ভূমি স্থানীয় মাদ্রাসার নামে দান করে দেন। প্রকৃতপক্ষে আ. বাতেন মাদ্রাসার ওই ভূমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

তিনি পত্রিকায় প্রকাশিত ওই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে এবং এ বিষয়ে প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন কাতুলী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সার্জেণ্ট(অব.) আ. আহাদ খান, মো. রফিকুল ইসলাম সহ কাতুলী গ্রামের শতাধিক লোক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme