সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ।। আহত তিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ১৯১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার (৭২) বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে ভাংচুর করেছে স্থানীয় নামধারী সন্ত্রাসী মাসুদ, রকিব ভূইয়া, বানি ভূইয়া, ইকবাল ভূইয়া, শাহাদত ভূইয়া সহ অজ্ঞাত ৭/৮জন।

হামলায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার (৭২), তার ভাই ইদ্রিস আলী (৬০) ও স্ত্রী হাজেরা বেগম আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার উপজেলা সদর ইউনিয়নের রুপসি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, রুপসি গ্রামের ইনসাদ আলীর ছেলে আব্দুল খালেকের সঙ্গে একই গ্রামের মৃত ইনতাজ সরকারের ছেলে মাসুদের জমি সংক্রান্ত বিষয়ে ৩ বছর যাবৎ বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন ওই বিরোধপুর্ণ জমি নিয়ে মাসুদের পক্ষে পাশ্ববর্তী নলুয়া গ্রামের রকিব ভূইয়া আব্দুল খালেকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে মাসুদ তার পক্ষে রকিব ভূইয়া, বানি ভূইয়া, ইকবাল ভূইয়া, শাহাদত ভূইয়া এবং অজ্ঞাত ৭/৮ জন লাঠি-সোঠা নিয়ে আব্দুল খালেকের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে।

এ ঘটনার পর থেকে ওই মুক্তিযোদ্ধা ও পরিবার কে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আরিফুর রহমান জানান, রুপসি গ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme