সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৭৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ারঃ পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নযুবলীগের সাধারন সম্পাদক .শামছুল আলমকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৫ টারদিকে ওই ইউনিয়নের বেতবাড়ীগ্রামে ঘটেছে ঘটনাটি।

জানাযায়, শুক্রবার বিকালে কৃষকলীগের ইউনিয়ন সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে বেতবাড়ী গ্রামে মোতালেব মিয়ার বাড়ির সামনে পৌছলে ওই গ্রামের সাগর মিয়ার ছেলে মনির হোসেনের নেতৃত্বে ৭-৮ জন যুবক আকষ্কিক হামলা করে। এ সময় তারা যুবলীগ নেতাকে দা ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ভ্যানচালক কোমেদ ও ধলামিয়া তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই ঘটনায় ফুলতারা গ্রামে দুই যুবককেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতা শামছুল আলমের স্ত্রী হালিমা বেগম মনির হোসেনসহ ৭-৮ জনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।

দেলদুয়ার থানার সেকেন্ড অফিসার এস আই মনোয়ার হোসেন জানান, যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme