সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে মামা ভাগ্নের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে দুই নির্মান শ্রমিক মাম ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। উভয়ে সম্পর্কে মামা ভাগ্নে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিার মো. ইদ্রিস জানানা, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মানাধিন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে ওই দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। আজ সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।

পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, নির্মানাধিন ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্যাঙ্কি থেকে ফ্যায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়েছ। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme