সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে সড়ক দূর্ঘটনায় ছাত্রী নিহত।।আহত দুই

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ১৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে দুই সিএনজি মূখোমূখি সংঘষের্ শামিমা আক্তার বিথী (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত ও অপর দুই ছাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ কলেজ শিক্ষার্থীরা টাঙ্গাইল-নাগরপুর সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে।

নিহত শামিমা উপজেলার ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে। সে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো।

এ ঘটনায় কলেজ শিক্ষাথীর্ সহ অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের আটিয়া মাজার গেট এলাকায়
দুই সিএনজি মূখোমূখি সংঘষের্ এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিমার বাড়ি ঝুনকাই গ্রামে হলেও টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা নামক স্থানা পরিবারের লোকজনের সাথে বাসায় থেকে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে পড়ালেখা করতেন।

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজিতে একাদশ শ্রেণির শ্রেণি উত্তোরণ পরীক্ষা দিতে কলেজে আসার পথে মারা যায়।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক জানান, আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী শামীমা বার্ষিক পরীক্ষা অংশ নিতে টাঙ্গাইল থেকে মহাবিদ্যালয়ে আসার পথে সিএনজি দুর্ঘটনায় মারা যান।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভুইয়া জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি উপজেলার আটিয়া মাজার গেট এলাকায় পৌছলে অপর আরেকটি সিএনজি সাথে মুখোমুখী সংর্ঘষ হয়।

এসময় টাঙ্গাইল থেকে আসা সিএনজিটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা একাদশ শ্রেণির শিক্ষার্থী শামীমা নিহত হয়। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme