সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মারুফকে ক্ষমার পত্র দিয়েছে আওয়ামীলীগ

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ২৩০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রকৌশলী মাহমুদুল হাসান মারুফ কে ক্ষমা করার চিঠি দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান।

পত্রে লেখা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে সংগঠনের গঠণতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী মারুফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

জবাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়ে আওয়ামীলীগের সভাপতি বরাবর পত্র প্রেরণ করেন। সেই পত্র বিবেচনা করে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গ না করা শর্তে মারুফকে ক্ষমা করে দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ।

তবে একই সাথে পত্রে উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে সংগঠন বিরোধী কোন কার্যকলাপে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে গণ্য হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme