সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ার মাহমুদুল হাসান বিদ্যালয় একাডেমিক ভবনের ফলক উম্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ১০৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ার মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটো।

এসময় বিশেষ অতিথি বিহেসে ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদীয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মজিবর রহমান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিকের পরিচালনায়
ফলক উম্মোচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. রাশেদ আলী খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ সভাপতি মো. শরিফ খান,
আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, আবদুর রৌফ মিঞা ও বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সারা এবং ছোঁয়া আক্তার।

ফলক উম্মোচনের পর বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পিতামাতার ও শিক্ষকদের সাথে সবসময় ভালো আচরণ করবে ও তাদের সহযোগিতা করবে। মনে রেখো তোমাদের পিতা সাধারণ শ্রমিকের কাজ করতে পারে এতে লজ্জার কিছু নেই। দেশকে এগিয়ে নিয়ে যেতে অভিভাবকের সম্মান অক্ষুন্ন রাখতে তোমাদের পরীক্ষার ফলাফল সব সময় ভালো করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme