সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম পিন্টু

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট মডেল হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ঈশা মুনিম, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দেশে সংস্কারের নামে একটি মহল নির্বাচন দেরি করিয়ে দিতে চান এবং নিজেদের গুছিয়ে নিতে চান। আসলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সফল হবেনা। বিএনপি প্রথম নানা খাতের সংস্কার প্রস্তাব করে আসছে। উল্লেখ্য আব্দুস সালাম পিন্টু সুদীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী এলকায় আসেন। তাকে এক নজর দেখার মানুষের ঢল নামে, স্কুল মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme