সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৯ জনের মনোনয়নপত্র বাতিল

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বহিস্কৃত নেতা সহ মোট ৯ জনের মনোয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মো.কায়ছারুল ইসলাম।
এরা হলেন বহিস্কৃত কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব (সতন্ত্র), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম (স্বতন্ত্র), কেন্দ্রিয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি কাজী এটি এম আনিছুর রহমান বুলবুল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান,(স্বতন্ত্র), বহিস্কৃত বিএনপির নেতা খন্দকার ওয়হিদ মুরাদ (স্বতন্ত্র), মো আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র), মেহেনিগার হোসেন ( স্বতন্ত্র) এবং রাফিউর রহমান খান ইউসুফজাই ( স্বতন্ত্র) ।
রোববার টাঙ্গাইল-৫ সদর আসন, টাঙ্গাইল-৬ দেলদুয়ার নাগরপুর, টাঙ্গাইল-৭ মির্জাপুর ও টাঙ্গাইল-৮ বাসাইল সখীপুর আসনের মনোনয়ন পত্র বাছাই করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া খন্দকার আহসান হাবিব, জাকেরুল ইসলাম ও কাজী এটি এম বুলবুল জানান, তারা এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মো.কায়ছারুল ইসলাম জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তিনি বলেন, অনেকের দৈবচয়ন পদ্ধতি ও ঋন খেলাপীর কারনে মনোনয়ন পত্র বাতিল হয়। মনোনয়ন পত্র বাছাইকালে প্রার্থী ও প্রার্থীর সমর্থনকারী প্রস্তাবকারী ও স্ব-স্ব আইনজীবি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme