সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ধনবাড়ীতে অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশনে তেল জব্দ ও জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ধনবাড়ীর দারুস সালাম ফিলিং স্টেশনে তেল বিক্রয়ে অনিয়ম ও অবৈধ মজুদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, জরিমানা ও তেল জব্দের পাশাপাশি পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme