সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে অনুমোদনহীন কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী!

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুমোদনহীন কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন ধরণের খাবার তৈরী করা হচ্ছে। একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার বিক্রি হচ্ছে অবাধে। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনসাধারণ।

সরেজমিনে, ধনবাড়ীর পৌরসভার পুরাতন থানা সংলগ্ন নিজবর্নি এলাকায় লালু ফকিরের ভাড়া বাসায় অনুমোদনহীন ভাবে গড়ে তুলেছে সুইট বেকারী নামের খাবার তৈরীর কারখানা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায় দুই বছর যাবত চালিয়ে যাচ্ছে রমরমা বিক্রয় বানিজ্য। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাদল হোসেন, দোকানী রফিকুল ইসলাম, হানিফ উদ্দিন, জনাল আবেদীন ও শামছুল হক সহ এলাকাবাসী জানান, এমন অস্বাস্থ্যকর খাবার তৈরী ও বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। যাহা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী লোকজনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এমন অনুমোদনহীন খাবার তৈরীর কারখানা বন্ধের দাবী জানান তারা।

এবিষয়ে সুইট কারখানার মালিক ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কারখার পরিবেশ মোটামুটি ভালোই রয়েছে। তবে সরকারী অনুমতির কাগজপত্র দেখতে চাইলে কোন সঠিক উত্তর না দিয়ে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি ইমু বলেন, এগুলো সরকারের দায়িত্বরতা যারা আছেন তাদের তদারকি করা উচিত, শুধু শিশু খাদ্য নয় বড়দের খাদ্যের বেলায়ও স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত, অস্বাস্থ্যকর পরিবেশে করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ধনবাড়ী পৌরসভার প্রশাসক সায়েম ইমরান গনমাধ্যম কে বলেন, “আপনাদের মাধ্যমে বিষয়টা আমি জেনেছি, আমি পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের যদি কোনো লাইসেন্স বা কাগজপত্র না থাকে তাহলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই প্রতিবেদক কে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরী করা অপরাধ। তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme