সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

ধনবাড়ীতে গাড়ি থেকে চাঁদা আদায় বন্ধের ঘোষণা পরিবহন মালিক সমিতির;অপর দিকে বিএনপির চাঁদা আদায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৫৯ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ী থানার বিভিন্ন স্থানে চলাচলরত যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দিয়েছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি| এ বিষয়ে সমিতির পক্ষ থেকে একটি লিখিত নোটিশ জারি করা হয়েছে|

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধনবাড়ী স্টেশনে সকল প্রকার গাড়ি থেকে চাঁদা আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে| বিশেষ করে বিনিময়, সোনালী, জামালপুর, শেরপুর, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে চলাচলকারী গাড়িগুলোর ক্ষেত্রে কোনো ধরনের চাঁদা আদায় করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে|

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ধনবাড়ী ও কেন&দ্রুয়া হয়ে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে শুধুমাত্র বুকিং/পার্কিং বাবদ নির্ধারিত হারে অর্থ গ্রহণ করা যাবে| এর মধ্যে বুকিং ক্লার্ক বাবদ ৫০ টাকা, সহকারী বুকিং ক্লার্ক বা টোকেন বাবদ ৩০ টাকা এবং টিকিট ক্রয় বাবদ ২০ টাকা নেওয়ার অনুমতি রয়েছে| এর বাইরে অতিরিক্ত কোনো চাঁদা বা সার্ভিস চার্জ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে|

এ বিজ্ঞপ্তিতে ¯^াক্ষর করেছেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ইকবাল হোসেন, খন্দকার আতিউর রহমান টুটুল, শফিকুর রহমান খান শফিক ও নিলুফা ইয়াসমিন খান|

এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি টাঙ্গাইলের পুলিশ সুপার, ধনবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে|

অপর দিকে দেখা যায় স্থানীয় বিএনপির নেতারা এই নোটিশকে অমান্য করে নিয়মিত অতিরিক্ত হারে চাঁদা আদায় করছে|জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতিকে তারা তোয়াক্কা না করে ক্ষমতা খাঁটিয়ে এই চাঁদা আদায় করছে বলেও অভিযোগ উঠেছে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme