সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: “দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইল এর ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ফল মেলা -২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী হয়েছে । মঙ্গলবার (০৮ জুলাই) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে জাতীয় ফল মেলা -২০২৫ উপলক্ষে দিনব্যাপী এই দেশী ফল প্রদর্শনীর উদ্ভোদন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।

জাতীয় ফল মেলা উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন ,” আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গায় বিভিন্ন রকমের ফলের চারা রোপণ করে এক দুই বছর পর থেকেই ফল খেতে পারি। একটু অলসতা পরিহার করে ফলের গাছ রোপণ করতে পারলেই বাজার থেকে বেশি মূল্যে ফল ক্রয় পরিহার করা সম্ভব। পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদেরও ফল খাওয়ানো সাথে সাথে বিক্রিও করা সম্ভব। আমাদের নিজেদের পুষ্টির যোগান বাড়ির আঙ্গিনায় রোপনকৃত বিভিন্ন রকমের ফলের মাধ্যমে মেটানো সম্ভব। তাই বেশি বেশি দেশী ফলের গাছ লাগাই আর বেশি বেশি ফল খাই “।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme