সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবলের আনন্দ উদযাপনে টাঙ্গাইলের ধনবাড়ীতে “ধনবাড়ী কিংস” এর আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে এ খেলা দেখতে ভীড় করেন হাজারও ফুটবল প্রেমী। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের।

ধান কাটার ব্যস্ত সময়ে ভিন্ন মাত্রা যোগ করতে ধনবাড়ীতে বসেছিল ফুটবল প্রেমীদের মিলনমেলা।

টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধনবাড়ী সরকারি কলেজ মাঠে    জমকালো আয়োজনে শুক্রবার (২ মে)  বিকেল ৪ টার সময়  অনুষ্ঠিত হয়েছে  ধনবাড়ী কিংস এর আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দূর দূরান্ত থেকে হাজারও ফুটবল প্রেমীদের উপচে পরা ভীরে কানায় কানায় পরিপূর্ন ফুটবল মাঠের চারপাশ।

সারাদিন ব্যস্ত সময়ে কাটালেও এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। খেলায় অংশ নেয় মোনারপাড়া ফুটবল একাদশ ( সরিষাবাড়ী) বনাম ধনবাড়ী কিংস। প্রীতি ফাইনাল ফুটবল  টুর্নামেন্টে মোনারপাড়া ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধনবাড়ী কিংস। ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। কর্মব্যস্ততার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতিবছর এমন আয়োজনের দাবী খেলোয়াড় ও দর্শনার্থীদের।

খেলা দেখতে আসা এক স্থানীয় বললেন, ‘আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, সুন্দর পরিবেশে ভালো খেলা উপহার দিচ্ছে।’

কেউবা জানালেন অনুরোধ, নিয়মিত হোক এমন আয়োজন।

এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। 

প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এম এম এ সোবহান 

খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম (মুন্সী) এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বস্তি ছিলেন। 

খেলার আয়োজকরা বলেন,আমরা এই ধনবাড়ী কিংসের মাধ্যমে অত্র এলাকায়  ফুটবল খেলার যে ঐতিহ্য ছিল তা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা করছি। আমরা এটা চালিয়ে যাব।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme