সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিএনপি’র হরতালের সমর্থনে মশাল মিছিল

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে হরতাল মঙ্গলবার(১৯ ডিসেম্বর২৩) হরতাল কর্মসূচী সফল করার লক্ষ্যে মশাল মিছিল করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে এ মশাল মিছিলটি বের করা হয়।

মিছিলটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে সোমবার(১৮ ডিসেম্বর২৩)ইং রাত সোয়া ৮ টায় বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী-তারাকান্দি অঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এ কর্মসূচী শেষ করেন তারা।

ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব আলী-আল-শাফী রিমু,পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, ছাত্রদল নেতা কবির হোসেন, আখতারুজ্জামান শুভ, অন্তর হোসেন, আব্দুর রশিদ ও পলিশারপাড়ের জয়নালের ছেলে ধনবাড়ী চৌরাস্তার ইলেকটিক ব্যবসায়ী বিএনপি নেতা হারুন অর রশিদ হারুন ও বানিয়াজান দক্ষিণ পাড়ার বিএনপি নেতা মতিয়ার রহমানসহ আরো অনেকেই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme