সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিভিন্ন মামলায় ৫ আসামী গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তাকৃতদের শুক্রবার(২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ’র নেতৃত্বে এস আই মনোয়ার, এস আই আলমাস, এস আই মনিরুজ্জামান, এএস আই ইকবাল হোসেন ও এএস আই হাকিম ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৫ আসামীকে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের রাজ্জাক মাষ্টারের ছেলে বিজলী (৫১), বেরীপটল গ্রামের মৃত ইনছান আলীর ছেলে কদ্দুছ আলী (৩১), ধোপাখালী ইউনিয়নের দয়ারামবাড়ী গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে কবির হোসেন (২১) , ধনবাড়ী পৌরসভার নলহরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিনহাজ উদ্দিন (২৮) ও বীরতারা ইউনিয়নের চকপাড়া গ্রামের নাজিম মন্ডলের ছেলে মো: শাহ আলম (৩৬)।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme