সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান,ধনবাড়ী : টাঙ্গাইলের  ধনবাড়ীতে নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর২৩)ইং সকাল ৭টায় ধনবাড়ীর ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর সড়কের তেতুল তলা মোডে শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার এর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধনবাড়ী উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও থানা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার এর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী থানার ওসি মো: সাজ্জাদুর রহমান, ওসি তদন্ত মো: ইদ্রিস আলী, ধনবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান মোস্তফা, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme