সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে সিপিবি’র সম্মেলন আয়ুব সভাপতি জুপিটার সম্পাদক

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ি: “দু:শাসন হঠাও, ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো’ এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি)’র দ্বিতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ মার্চ) বিকেলে এসম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন জুপিটার এর সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেট জুলি তালুকদার, কমরেড মানবেন্দ্র দেব,টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ওয়াহিদুজ্জামান মতি, ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আশরাফ আলী তালুকদার, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি কমরেড আয়ুব আলী খান ও নিজেরা করি সমিতি’র কর্মসূচী সংগঠক তপন কুমার সরকার প্রমূখ।

আলোচনা সভা শেষে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে একটি র‌্যালী করে। পরে সন্ধ্যায় ইফতার শেষে তার সম্মেলনের কমিটির কার্যক্রম শুরু করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটিতে পুনরায় আয়ুব আলী খান কে সভাপতি ও ইকবাল হোসেন জুপিটার কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme