সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী:টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ২৯ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার উপ- সহকারী প্রকৌশল নূর মোহাম্মদের সঞ্চালনায় মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস। তিনি ২৯ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকার বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ৩ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা ও রাজস্ব ব্যয় ৩ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৫২১ টকা। উন্নয়ন আয় ২৫ কোটি ২১ লাখ ও উন্নয়নের ব্যায় ২৫ কোটি ২১ লাখ। এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২৪ লাখ ০২ হাজার ২৪ টাকা।

বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর খোরশেদ আলম খসরু, কজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র, ধনবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠানক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজুসহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme