সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে ও ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৮০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী : ধনবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের উদ্যেগে বুধবার (২৫মার্চ) দুপুরে ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন রাস্তায় ও পরিবহন করোনা ভাইরাস প্রতিরোধক জীবানুনাশক স্প্রে দেওয়া হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারে পেয়াজ, রসুন ও তরকারীর বাজার দর বেশী রাখায় ভ্রাম্যমান আদালতে ২ টি পেয়াজ রসুনের দোকান ও একটি সবজির দোকানে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা ।

এসময় উপস্থিত ছিলেন- ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি চান মিয়া, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, পৌর কমিশনার নূর মোহাম্মদ, পৌর সচিব আ: মান্নান, পৌর কনজারভেন্সী ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক টিটু সহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme