সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী: ধনবাড়ী উপজেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারীরা (৩য় শ্রেণীর কর্মচারী) পদবী পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেলের দাবীতে সোমবার (২০ জানুয়ারি) দুই ঘন্টাব্যাপী উপজেলা চত্বরে কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত কর্মচারীরা।

উপজলা প্রশাসনের কার্যালয়ের সামনের বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সুপার মো. আব্দুর রাজ্জাক, সিএ কাম ইউডিএ মো. আলমগীর হোসেন, ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী মো. মিনহাজ উদ্দিন, সার্টিফিকেট পেশকার মো. শাহ আলম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দেবার পরেও পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়নি। দাবী আদায় না হলে আগামীতে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ধারাবাহিকতা আন্দোলনের অংশ হিসাবে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২২-২৮ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ১১ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সমাবেশ। ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস এবং এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি বিরতি।

২৫ থেকে ২৭ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাঙ্গালী সূর্য সন্তান, বীর শহীদের প্রতি এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদনের কারণে কর্মবিরতি এবং এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৮ মার্চ ঢাকা প্রেসক্লাবে মহা-সমাবেশের মাধ্যেমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme