সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা॥ পরিবারের দাবী হত্যা

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ১৮৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী : ধনবাড়ীতে শিখা (২৫) নামের এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে অত্নাহত্যা করেছে।তবে গৃহবধূর পরিবারের অভিযোগ যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজ শিখাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। সোমবার সকালে গালায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

ধনবাড়ী থানার তদন্ত ওসি হাসান মোস্তফা জানান, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও কমিশনার নূর মোহাম্দের উপস্থিতিতে নিহতের লাশ তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাস লাগানো মৃতদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ধনবাড়ী থানায় নিয়ে আসা হয়।

নিহত শিখার চাচী ঝিনুক, বোন সহ স্বজনরা জানায়, শিখা কে মাঝে মধ্যেই যৌতুকের টাকার জন্য মারপিট করত তার স্বামী মোবারক। তবে শিখা আত্মহত্যা করার মত মেয়ে না, মেরে ফাসে টানানো হয়েছে। তবে সঠিক তদন্ত সাপেক্ষে শিখা হত্যার বিচার দাবী করেন।

উল্লেখ্য , গত ৪ বছর আগে ধনবাড়ী পৌর শহরের চালাষ পূর্বপাড়া গ্রামের বারেকের ছেলে রং মিস্ত্রী মোবারকের সাথে একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের শেখ ফরিদের মেয়ে শিখার পারিবারিক ভাবে বিবাহ হয়। নিহত শিখার ঘরে একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme