সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে জঙ্গল থেকে বুক কাটা নবজাতক উদ্ধার

  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

পরে স্থানীয় মমতা বেগম নামের এক নারী নবজাতকটিকে তার হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে মুসুল্লিারা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান।

এসময় তারা সদ্য জন্ম নেয়া একটি শিশু দেখতে পান। পরে স্থানীয় মমতা বেগম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহনাজ সুলতানা জানান, কে বা কারা বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক মহিলা সকাল বেলায় হাটতে বের হলে বাচ্চাটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কুঁড়িয়ে এনে হাসপাতালে নিয়ে আসে।

সেখানে কর্তব্যরত নার্স বাচ্চাটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ দেখতে পায়। পরে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের মমতা বেগম নামের এক মহিলা বাচ্চাটিকে পুরানো লুঙ্গির কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকে দেখে।

পরে সে বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার ধারণা বাচ্চাটিকে হয়ত হত্যা করার উদ্দেশ্য তার পেটের উপর ধাঁরালো কিছু দিয়ে কেটে হত্যার চেষ্টা করেছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme