সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৮০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে জোর করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীর বিরুদ্ধে। ক্ষমতার দাপটে দলবল নিয়ে বারবার চেষ্টা চালাচ্ছে অভিযোগ ভোক্তভুগীর। পুলিশের উপস্থিতে পালিয়ে যায় তারা। জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল রোববার ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ওই ভোক্তভুগী। ভোক্তভুগী মাসুদ রানা পৌর শহরের বিলাশপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। অভিযোগ পাশের চাতুটিয়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আলতাফ হোসেনের বিরুদ্ধে।
মাসুদ রানা জানান, আমার পৈত্রিক সম্পত্তি বাড়ির পাশে আলতাফের জমি। হত্যা মামলার সাক্ষি হওয়ায় আমার সাথে তার বিরোধ। গত শনিবার (২৩ এপ্রিল) গভীর রাতে খনন যন্ত্র (ভেকু) দিয়ে অন্য জায়গা থেকে মাটি এনে পুকুরের জমি ভরাটের চেষ্টা চালায়। বিষয়টি জরুরি সেবা ৯৯৯ জানালে ধনবাড়ী থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই জমি নিয়ে আদলতে মামলা দায়ের করলে ১৪৪ ধারা জারি হয়। এতে আরও ক্ষিপ্ত হয় আলতাফ। আমার পুরো পরিবারকে হত্যার হুমকী দিচ্ছে। আমরা পরিবারের সবাই নিরাপত্তহীনতায় ভোগছি। প্রশাসনের দৃষ্টি কামনা করি।
পুৃকুর ভরাটের সতত্যা স্বীকারে করে আলতাফ হোসেন বলেন, ‘জমি আমার। এজন্য ভরাট করছি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনে ভেকু পাই নাই। এ কারণে রাতে ভরাট করছি। আমার জমি থেকে আমাকেই এর আগে উচ্ছেদ করছে মাসুদ। আমি হত্যার হুমকি দেই নাই।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. চাঁন মিয়া বলেন, এটা জমি সংক্রান্ত ব্যাপার। আদালতের মধ্যামে সমাধান হবে। পুলিশি সহযোগিতা যতদূর প্রয়োজন আমরা করে যাচ্ছি।’
জানতে চাইলে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, ‘সমাধানের বিষয়টি আলতাফ মানে না। নিজ জমি দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা দুই পক্ষকেই শিগগিরই নোটিশ করে আইনি সমাধানে যেতে বলবো।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme