সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীড়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের হাজরাবাড়ী কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল মিয়া (৩২), টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে পেশায় মিনিট্রাক চালক। সুমন মিয়া (২৬), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে মরিচ ব্যবসায়ী।

ধনবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, জামালপুরগামী পিকআপটির সঙ্গে মধুপুরগামী ইটবাহী ট্রাকের সংঘর্ষ হলে তারা দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme