সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ডিবি পরীচয়ধারী তিন প্রতারক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ১০৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ধনবাড়ী সব-রেজিষ্টার অফিস সংলগ্ন ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে ডিবি পরিচয়ে তিন যুবক ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করায় তাদের গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের রুকু হাজীর ছেলে এস আল-আমিন (রিটু), চালাষ এলাকার হযরত আলী (৩৩) ও বাদুরিয়া গ্রামের রাজীব হোসেন (রাজু)।

এরা তিনজন মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ডিবি পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানের কাগজ পত্র ঠিক নেই বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এসময় তাদের কে ভূয়া ডিবি মনে হলে ধনবাড়ী থানা পুলিশ কে খবর দেয়।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদের কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

নবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme