সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ত্রাণের ৭১ বস্তা সরকারী চাল জব্দ

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৮৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচী ও ত্রাণের ৭১ বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদে অভিযোগ পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রোববার (০৭ জুন) রাতে এ চাল জব্দ করা হয়।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, গরীব মানুষের এ চাল গরীবের হক নষ্ট করে যারা বিক্রি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবী করেছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিল থেকে খাদ্যবান্ধন কর্মসূচী ও সরকারী ত্রাণের ৭১ বস্তা চাল জব্দ করেছে মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা রোববার (০৭ জুন) রাতে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল জব্দ করেন। জব্দ করা চাল ধনবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্বায় হস্তান্তর করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধনবাড়ী উপজেলা খাদ্য পরিদর্শক মাহামুদুল হাসান জানান, জব্দ করা ৭১ বস্তা চাল ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে মিল মালিক সাদিকুল ইসলাম আমিনের জিম্বায় রাখা হয়েছে।

মিল মালিক সাদিকুল ইসলাম আমিন জানান, স্থানীয় চাল ব্যবসায়ী নূরুল ইসলাম খাদ্যবান্ধব কর্ম সূচী ও ত্রাণের চাল বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রয় করে প্রসেসিং করার জন্য আমার মিলে নিয়ে আসেন। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এ চাল জব্দ করে।

চাল ব্যবসায়ী নূরুল ইসলামের সাথে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীন থাকায় জব্দকৃত চাল ধনবাড়ী উপজেলা প্রশানের জিম্বায় দেয়া হয়েছে। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme