সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৮৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ধনবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন এলাকাবাসী।

ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের বাঐজান গ্রামের কাজীবাড়ীর শামছু কাজী ও ফরিদুল ইসলাম মাষ্টার দুই ভাই আবাসিক এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।

সরেজমিন গিয়ে জানা যায়, কদমতলী-নল্যা-ধনবাড়ী সড়কের বাঐজান কাজী বাড়ী মোড়ে পাকা রাস্তার ১০ ফুট পাশেই প্রাই ৪০ ফুট গভীর করে বালু উত্তোলন করেছে।

বালু উত্তোলন করার পাইপ পাকা রাস্তার উপর অপারিকল্পিত ও সরকারী কোন অনুমোদন ছাড়াই রাস্তায় ভিট বানিয়ে ড্রেজার পাইপ নেওয়ায় প্রায়ই ঘটছে সড়ক দূর্ঘটনা।

স্থানীয় এলাকাবাসী জানায় রাতে পাশ্ববর্তী সরিষাড়ী উপজেলার দুই পথচারী মোটর সাইকেল নিয়ে দূর্ঘটনার শিকার হন। এতে করে মোটরসাইকেল চালক পায়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।

পাকা রাস্তার উপর দিয়ে অবৈধ ভাবে স্প্রিড ব্রেকার (ভিট) বসিয়ে বালু কাটার বন্ধের ব্যাপারে কথা বললে শামছু কাজী ও ফরিদুল কাজী জানায় সরকারের আইন কয়জনে মানে। মাটি দরকার কাটতেছি। আর পথচারীরা একটু দেখে গেলেই তো হয়।

আইনগত ব্যবস্থা নিতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme