সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৮২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুরঃ টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের পীরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস এম হেলাল উদ্দিন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এব্যাপারে তার ছোট ভাই খাইরুল ইসলাম জাহাঙ্গীর বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও আহত বীর মুক্তিযোদ্ধা এস এম হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, পূর্বশত্রুুতার জের ধরে স্থানীয় প্রতিবেশী তানভীর রহমান রাসেল ও পরাগ মিয়ার নেতৃত্বে ৮ থেকে ১০ জন তাদের বাহামভূক্ত সন্ত্রাসী দলবল নিয়ে বীরমুক্তিযোদ্ধা কে তার বাড়ীর পশ্চিম পাশে রাস্তায় একা পেয়ে ১৪ এপ্রিল ১৯ইং তারিখে অতর্কিতভাবে হামলা চালায়।

আহত বীর মুক্তিযোদ্ধার ডাকচিৎকারে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বীরমুক্তিযোদ্ধা এসএম হেলাল উদ্দিন সন্ত্রাসীদের কে দ্রুত গ্রেপ্তার সহ আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবী করেন।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বীর মুক্তিযোদ্ধা এসএম হেলাল উদ্দিনের ভাই বাদী হয়ে ৬ জন কে আসামী করে গত ১৫ এপ্রিল ১৯ইং তারিখে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭৪৮/৩/১।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme