সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৮৯৭ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহা সড়কের চেড়াভাঙ্গা ব্রীজের কাছে এ দুর্ঘনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে হাজরাবাড়ী পার হয়ে চেড়াভাঙ্গা ব্রীজ পার হতেই নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ধনবাড়ীর উজ্জল, মাসুদ ও সুমন, মধুপুরের দেলোয়ার হোসেন, সরিষাবাড়ীর মীম, খুলনার অনিমেষ এবং নওগার ফরহাদ হোসেন।

প্রসঙ্গত, এ মাসের প্রথম দিকে বিনিময় পরিবহনের একটি বাস তাদের বেপরোয়াভাবে চালানোর কারনে মধুপুর বেপারকোনা নামক স্থানে খাদে পড়ে ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছিলেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়াস সার্ভিসের একটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme