সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ১০৫৪ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সকল শ্রেণির প্রতিবন্ধীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রান ডেভেলপমেন্ট সোসাইটির তত্ত্বাবধায়নে ধনবাড়ীর নওয়াব ইন্সটিটিউশনে দ্বিতীয় দফা এ কর্র্মশালার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

রান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, মহাসচিব ইলিয়াস রাজ,

জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল, দৈনিক সমকালের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আনছার আলী ও যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন।

রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুরের নালিতাবাড়ী মরহুম ইজ্জত আলী মাস্টার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইগাতীর শেখ জামাল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জের রায়গঞ্জ লুৎফুন্নেছা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জ সদরের হরিনা গোলজার হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও টাঙ্গাইলের কালিহাতির দুর্গাপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme