সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ধনবাড়ীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণকারী গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৮৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ছাত্রীর পর এবার যৌন নির্যাতন চলছে ছাত্রদের উপরও। ধনবাড়ীতে জনৈক স্কুলছাত্রকে অপহরণ করে তুলে নিয়ে তিন বখাটে মিলে যৌন নির্যাতন চালায় ও পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে।

বখাটেরা ওই স্কুলছাত্রের পরিবারের কাছে মোবাইলে মোটা অংকের টাকা দাবি করে। যৌন নির্যাতনের শিকার ওই স্কুলছাত্র ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

সে কিসামত ধনবাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় বুধবার নির্যাতিত স্কুলছাত্রের বড় ভাই মো. আবুল হোসেন বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ওই তিন বখাটেকে গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে।

গ্রেফতারকুতরা হলো, ধনবাড়ী পৌর শহরের আম বাগান এলাকার ফজলুল করিমের ছেলে মাহফুজুর রহমান সিয়াম (১৯), মেইন রোড এলাকার শাহজাহান আলীর ছেলে ইমরান আলী (২০), ঈদগা রোড এলাকার বাবর আলীর ছেলে মিন্টু মিয়া (২৫)।

মামলা বিবরণ ও স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্র ধনবাড়ী পৌর শহর থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল।

ফেরার পথে ধনবাড়ী ঈদগা রোডে পৌঁছা মাত্র পূর্ব থেকেই উৎপেতে থাকা তিন বখাটে ধনবাড়ী পৌর শহরের আম বাগান এলাকার ঐতিন বখাটে মিলে স্কুলছাত্রকে অপহরণ করে হোন্ডাযোগে ধনবাড়ী উপজেলার পাথালিয়া গ্রামের নির্মাণ ইট ভাটার নিকট একটি সেলো মেশিন ঘরে নিয়ে যৌন নির্যাতন চালায়।

যৌন নির্যাতনের পুরো ঘটনাটি তারা মোবাইলে ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে ওই স্কুলছাত্রের পরিবারের কাছে ছেলেকে পাওয়ার জন্য মোটা অংকের টাকা দাবি করে।

বিষয়টি নির্যাতিন ওই স্কুলছাত্রের পরিবার ধনবাড়ী থানা পুলিশকে অবহিত করে। পরে এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার রাতেই ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকেই তিন বখাটেকে আটক করে এবং ওই স্কুলছাত্রকে উদ্ধার করে।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ধনবাড়ী থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে চালান দেয়া হয়েছে। মামলা নং- ১৩, তারিখ-২৪-০৪-২০১৯।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme