সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে স্কুলছাত্রী সহ বিভিন্ন ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৮৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ধনবাড়ীতে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ, ভন্ডপীর কর্তৃক চিকিৎসার নামে নববধূ ধর্ষণ, ধনবাড়ী পৌর সভার বর্ণিচন্দবাড়ী গ্রামে ৪ বছরের শিশু ধর্ষণসহ বিভিন্ন ধর্ষণ ও যৌন নির্যাতন ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে গতকাল বুধবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বেসরকারী সংস্থা নিজেরা করি ও উপজেলা ভূমিহীন সমিতি এ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইন চেয়ারম্যান খন্দকার জেব-উন-নাহার লিনা।

নিজেরা করি‘র মধুপুর অঞ্চল সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দের সঞ্চালনায় উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা নিজেরা করি‘র বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক,

ঢাকা বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আশরাফ হোসেন, ভূমিহীন নেতা আব্দুস ছামাদ, সরাফত হোসেন,

উপজেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, ভূমিহীন সমিতির নারী নেত্রী জমিলা বেগমসহ ধর্ষণের শিকার ২ নারীর বাবা-মা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, গত ৬ মে সোমবার ভোরে ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ূয়া জনৈক স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাইরে গেলে পার্শ্ববর্তী দড়িচন্দবাড়ী চরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মুদি দোকানদার সোহেল রানা তাকে ঝাপটে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে তার মুদি দোকান ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এছাড়া উপজেলার পৌরসভাধীন হবিপুর গ্রামে সম্প্রতি জনৈক নব-বধূ (২০) কে পাশের বাড়ীর ভন্ডপীর আ. মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে ও গত ২৬ এপ্রিল শুক্রবার জামালপুর সদরের রশিদপুর শেখপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মাদকাসক্ত ওয়াসিম (২২) ধনবাড়ী পৌর সভার বর্ণিচন্দবাড়ী গ্রামের ৪ বছরের শিশুকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।

অপরদিকে গত ২৩ এপ্রিল মঙ্গলবার রাতে ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশনের ৯ম শ্রেণির শিক্ষার্থীকে ধনবাড়ী পৌর শহরের আম বাগান এলাকার মাহফুজুর রহমান সিয়াম (১৯), মেইন রোড এলাকার ইমরান আলী (২০) এবং ঈদগা রোড এলাকার মিন্টু মিয়া (২৫) এই তিন বখাটে মিলে অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী নির্মাণ ইট ভাটার নিকটে একটি সেলো মেশিন ঘরে পর্যায়ক্রমে যৌন নির্যাতন চালায়।

যৌন নির্যাতনের পুরো ঘটনার ভিডিও ধারন করে পরিবারের কাছে মোটা আংকের টাকা দাবী করে।

এ ঘটনায় নির্যাতিত ওই শিক্ষার্থীর বড় ভাই ধনবাড়ী থানায় মামলা দায়ের করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme