সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক

  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীর জামতলী বাসস্ট্যন্ড এলাকায় ট্রাক-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকা জনক।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁন মিয়া জানান, শনিবার (২৯ আগস্ট) সকালে জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে টাঙ্গাইল থেকে একটি ট্রাক জামালপুরে যাওয়া পথে জামতলী বাসস্ট্যান্ডে এসে সামনের চাঁকা প্যাঞ্চার হয়ে ট্রাক-পিকাপের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকাপ ভ্যানে থাকা এক গরু ব্যাসায়ী নিহত ও ১০ জন আহত হয়। ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে গুরুত্বর ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত গরু ব্যাবসায়ী শিপন জামালপুর জেলার সদর উপজেলার পলাশগড় এলাকার কছর আলীর ছেলে।

আহতদের তাতক্ষণিকভাবে নাম পরিচয় জানাযায়নি। এঘটনায় ধনবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ধনবাড়ী থানার ওসি মো: চাঁন মিয়া জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme