সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীর বীরতারা রাস্তার বেহাল দশা

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৪ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান.মধুপুর: টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী জোসনার মোড় থেকে কয়া ব্রিজ পাড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।

এ রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক লোক যাতায়াত করে। ট্রাক, সিএনজি, লেগুনা, নছিমন, করিমন, ভ্যান-রিকশা, অটো-রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ।

এই রাস্তার পাশেই রয়েছে কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও পাশেই রয়েছে চরপাড়া মোহাম্মদ আলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয় এবং বীর-কদমতলী ডাকঘর সহ বাজার সহ বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই একটি জনবহুল এলাকা।

কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কদর্মাক্ত হয়ে ভ্যান-রিকশা তো দূরের কথা খালি পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। আর আমাদেও বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি তিনি তার গ্রামের বাড়ী বাজিতপুরে থাকেন না। সে ধনবাড়ী শহরে থাকেন বৃষ্টির দিনে যত কষ্ট তা শুধু আমাদের জন সাধারণকেই পোহাতে হয়। তাই তাদের দাবি রাস্তাটি দ্রæত পাকা করা হোক।

এলাকাবাসী জানান, তারা দীঘির্দন ধরে শুনছেন সড়কটি পাকা হবে, কিন্তু এখনো হয়নি। এসময় তারা আরো বলেন নির্বাচনের সময় হলে ভোটের প্রয়োজনে সবার বাড়ী বাড়ী গিয়ে তারা নানান প্রতিশ্রতি দেন কিন্তু নির্বাচন চলে যাওয়ার পর আর কোন খবর নেয় না তারা। তাদের ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি যাতে পাকা করা হয় সেজন্য ধনবাড়ী-মধুপুর আসনের এমপি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme