সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির ইন্তেকাল

  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার প্রথম মেয়র আলহাজ বদিউল আলম মঞ্জুর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের (ধনবাড়ী – মধুপুর) সংসদ সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

কৃষিমন্ত্রী শনিবার সকালে ধনবাড়ী কলেজ রোডস্থ মরহুমের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ জনাব বদিউল আলম মঞ্জু বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি আজীবন তৃণমূলের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তৃণমূলের জনপ্রিয় এ রাজনীতিবিদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।

উল্লেখ্য, ধনবাড়ী উপজেলার বর্নিচন্দবাড়ী গ্রামের কৃতী সন্তান, সংসদসদস্য ও রাজনীতিক প্রয়াত আলহাজ শেখ নিজামুল ইসলাম (মুনছুর ডা:) এর জ্যেষ্ঠপুত্র জনাব বদিউল আলম মঞ্জু গতকাল রাতে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme