সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী পৌর নির্বাচনে নৌকার ভরাডুবি, বিদ্রোহী প্রার্থী বিজয়ী

  • আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৭০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে প্রথম ইলেকট্রিক ভোটিং সিস্টেমে (ইবিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ৯ টি ওয়ার্ডে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল নারিকেল গাছ প্রতীকে ৮ হাজার ৯৬৩টি ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র খন্দকার মঞ্জুল ইসলাম তপন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮০৮ ভোট, আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু জগ প্রতীকে ২৯৮ ভোট এবং বিএনপি’র এসএমএ ছোবহান ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়েছেন।

এছাড়াও এই পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ২৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme