সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী বাকপ্রতিবন্ধী বিধবা নারী ধর্ষণের স্বীকার

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৭৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী : ধনবাড়ী উপজেলার কদমতলী গ্রামের সাবেক ইউপি সদস্য হযরত আলীর বখাটে ছেলে উপজেলার ধোপাখালী বাজারে ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক মিনহাজ উদ্দিনর মিনু চিকিৎসার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভিতরে নিয়ে স্থানীয় হাজরাবাড়ী গ্রামের এক বাকপ্রতিবন্ধী বিধবা নারী (৩৫) কে ধর্ষণ করে।

মঙ্গলবার রাতে ওই নারীর ভাসুর বাদি হয়ে মিনহাজ উদ্দিন মিনুকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

উপজেলার ধোপাখালী বাজারে এ ঘটনা ঘটে। পরে বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বাদী আজমত আলী জানান, গত ২১ জুন শুক্রবার দুপুরে বৃষ্টির সময় ধোপাখালী বাজারে গিয়েছিল তার মৃত ছোট ভাইয়ের বিধবা স্ত্রী। তাকে চিকিৎসার লোভ দেখিয়ে দোকানে নিয়ে মিনু ওই বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে।

এ ঘটনা বাড়িতে গিয়ে অন্যদের বুঝাতে চেষ্টা করে সে। সবাই বিষয়টি বুঝতে পারে। এলাকায় বিষয়টি জানাজানিও হয়ে যায়।

এক পর্যায়ে মিনুর বিরুদ্ধে স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ও ইউপি সদস্য নারায়ন, স্থানীয় আ’লীগ নেতা আ: মান্নান, রফিক সহ মাতাব্বরদের কাছে অভিযোগ করে বিচার প্রার্থী হয় দরিদ্র ও অসহায় ওই নারীর পরিবার।

গত সোমবার (২৪ জুন) বিকেলে ধোপাখালী ইউনিয়ন পরিষদে এ নিয়ে শালিসী বোর্ড গঠিত হয়। ধর্ষিতার পক্ষের তিন জন, ধর্ষকের পক্ষের তিন জন ও ইউনিয়ন পরিষদের পক্ষের তিন জন ইউপি সদস্য নিয়ে গঠিত ওই বোর্ড দর কষাকষিতে শেষ পর্যন্ত মীমাংসায় আসতে পারেনি।

অবশেষে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে বিষয়টি অবহিত করে বিধবার পরিবার। তিনি থানায় মামলা করার পরামর্শ দেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মামলার একমাত্র আসামী মিনহাজ উদ্দিন মিনুকে গ্রেফতারে চেষ্টা চলছে। বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং ২২ ধারার জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিনু ডাক্তারের সাথে যে ঘটনা ঘটছে এইটা কোন ঘটনাই না। তার ধোপাখালী ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে আপোষ মীমাংসার কথা জানতে চাইলে তিনি বলেন এটি মীমাংসার জন্য স্থানীয় নারায়ন মেম্বার আর আমি সহ অনেকেই বসেছিলাম কিন্তু প্রতিবন্ধীর পরিবার মীমাংসা হয়নি।

অবশেষে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে বিষয়টি অবহিত করে ধর্ষিতার পরিবার। উপজেলা নির্বাহী অফিসার বড় বিলম্ব হয়ে গেছে জানিয়ে থানায় অভিযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পরে রাতেই ধনবাড়ী থানায় ধর্ষিতার ভাসুর আজমত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme