ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৯০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : যুবলীগ নেতা হত্যা, ধর্ষণ চেষ্ঠা ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০-১২টি মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগের দুই নেতাসহ বেশ কয়েকজনকে হত্যা, পৌরসভার মেয়রকে মারধর, ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজি উল্লেখ্যযোগ্য। বৃহস্পতিবার তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তার বাসায় দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম ও একটি ৬.৬২ পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme