সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা  ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহিষমারা   ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বৃহস্পতিবার গারোবাজার  সুনামগঞ্জ দাখিল মাদরাসা  মাঠের   এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।

ইফতার মাহফিল ও  নির্বাচনী আলোচনায় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  প্রার্থী শিক্ষা ও  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার  সামছুল আরেফিন শরিফ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, বেরীবাইদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ছরোয়ার আলম খান আবুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা যাতে  অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। বিকেল পাঁচ টার মধ্যেই মাদরাসার  মাঠ জনসমুদ্রে পরিনত এবং শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme