সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নকল ওষুধ তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, মালিককে জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১০২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানায় অভিযান চা‌লি‌য়ে‌ছে র‍্যাব। নকল ওষুধ মজুত রাখার দা‌য়ে কারখানার মা‌লিক‌কে এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজে এ অভিযান প‌রিচালনা ক‌রেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন। প‌রে ভ্রাম‌্যমাণ আদালতের মাধ্যমে তিনি কারখানার মা‌লিক জিতেন্দ্র মোহন সাহাকে এক লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদি টাঙ্গাইল এলাকায় মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme