সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নদীতে বেড়েছে ভাঙ্গন শাহজাদপুরের আড়কান্দিতে যমুনায় ড্রেজার দিয়ে চলছে বালু লুট

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫১৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক , সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার খুকণী ইউনিয়নের আড়কান্দি-ব্রাক্ষণগ্রামে যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। ১ কিলোমিটার দুরে পাইপের মাধ্যমে নিয়ে কোটি টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আখতার হোসেন ও তার সহযোগীদের নেতৃত্বে চলা এমন কান্ডে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের ফলে নদীতে বেড়েছে ভাঙ্গন। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত পদক্ষেপ দাবী করেছে।
এলাকাবাসী জানায়,শাহজাদপুর উপজেলার পুর্বাঞ্চল খুকনী ও জালালপুর ইউনিয়নের নদী তীরবর্তী ব্রাক্ষণগ্রাম,আড়কান্দি,জালালপুর, পাকড়তলা,হাট পাঁচিল ও মনাকষা গ্রাম যমুনার ভাঙ্গনে এমনিতেই বিপর্যস্ত। গত ৫ বছরে অন্তত কয়েক হাজার ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা অন্যান্য স্থাপনা ও জমিজমা নদীতে বিলীন হয়েছে। উপরোন্ত ব্রাক্ষণগ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা আখতার হোসেনের নেতৃত্বে একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি শুরু করেছে। তারা ড্রেজার দিয়ে নদী হতে চুরি করে কেটে আনা বালু ভলগেট নৌকায় করে নদীর আড়কান্দি তীরে নিয়ে আসছে। এরপর স্থাপন করা আনলোড মেশিনের মাধ্যমে সরবরাহ নিয়ে ১ কিলোমিটার দুরে পাইপ দিয়ে ফেলে লাখ-লাখ টাকায় বিক্রি করছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীতে বেড়েছে ভাঙ্গন বলে জানান এলাকার ইদ্রিস আলী ও আবুল হোসেন। তারা জানান, বালু ফেলতে কৃষকদের জমির উপর দিয়ে জোড় করে পাইপ টাঙ্গানো সহ নদী থেকে চুরি করে প্রভাব খাটিয়ে বালু তুলছে ঐ চক্রটি। কেউ প্রতিবাদ করলে তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা চাই তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হোক।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি আরকান্দি-ব্রাক্ষণগ্রামে  ডেজ্রার দিয়ে অবৈধ ভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme