প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ৪টি ইটভাটাকে ১২ লাখ ৩০ হাজার টাকা পরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
জানা যায়, আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিলো। পরে ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে জরিমানা করা হয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।