সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে অব্যাহত খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৮৬২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নাগরপুরে কুলি, দিনমজুর, চা দোকনী, সিএনজি ও অটো শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

কর্মহীন এসব মানুষের দিনযাপন কঠিন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসকল মানুষের মধ্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান ও ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা দপ্তিয়র বাজারের কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চাদোকানী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি শ্রমিক, অটো শ্রমিকদের প্রায় শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি তেল, এক পিস সাবান বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, দপ্তিয়র বাজার বনিক সমিতির সভাপতি শাহআলম সিদ্দিকী, দপ্তিয়র ইউপি সচিব জহিরুল ইসলাম জুয়েল প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme