সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ অসমাপ্ত ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলা মিলনায়তনে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রকিব খান শামিম, রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ও সদস্য এ্যাড.দাউদুল ইসলাম দাউদ প্রমূখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme