সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: ৯ ডিসেম্বর নাগরপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ঐ দিনে নাগরপুর উপজেলা পাকিস্থানী হানাদার হাত থেকে মুক্ত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এক মত বিনিময় সভার আয়োজন করে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলালের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য দাউদুল ইসলাম দাউদ, উপজলো আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস,

সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল মোল্লা, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহম্মেদ শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য র‌্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme