সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আরো এক যুবক সহ করোনায় আক্রান্ত তিন

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৯৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের নাম সেলিম রেজা (২৪)। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের লালচানের ছেলে।

এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন। শুক্রবার রাতে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশ-পাশের ৩০ বাড়ি লকডাইন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান জানান, ১৫ ই এপ্রিল ভূঞাপুরে শনাক্ত হওয়া রোগীর সাথে একত্রে চাকুরী করার কারনে সেলিমের মধ্যে করোনা ভীতি জাগে। এরপর সে স্থানীয় বাবুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সহ ৩জনের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরন করি। এর মধ্যে সেলিম রেজার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

জানা যায়, ভূঞাপুর উপজেলায় করোনা আক্রান্ত আবু সাঈদ ও নাগরপুর উপজেলায় নতুন আক্রান্ত সেলিম রেজা একত্রে ঢাকায় থাকতেন এবং তারা দুইজন এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির ফ্যাক্টরীতে চাকুরী করত। গত ১০ ই এপ্রিল সে ঢাকা থেকে নাগরপুর উপজেলায় তার বাড়িতে আসে। পরপর তিনজন নাগরপুর উপজেলায় করোনায় আক্রান্ত হওয়ায় সমগ্র উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme