সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আ’লীগ উপদেষ্টা হাজী মকবুল স্মরণে দোয়া মাহফিল

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা আলহাজ্ব মকবুল হোসেন এর মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকালে উপজেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক সমিতি কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন,

উপজেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক সমিতির সভাপতি মো.সাইদুর রহমান সোহাগ, কার্যকরী সভাপতি মো.রিয়াজ উদ্দিন, সহসভাপতি মো. জালাল মিয়া, সাধারন সম্পাদক মো.ঠান্ডু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মরহুম মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

উল্লেখ্য করোনায় আক্রান্ত গত ২৪ মে রাতে ঢাকার সিএমএইচে সিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন মৃত্যু বরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme