সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার (২৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী এর নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী নিয়ে মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পূর্ণরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় সাধারণ সম্পাদক বলেন, আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

অন্যথায় পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। একজন সাদা মনের মানুষ, প্রকৃত আওয়ামী লীগের কান্ডারী কে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে যারা এমন ভিত্তি হীন মামলা দায়ের করেছেন, সাক্ষ-প্রমান যাচাই বাছাই করে সভাপতির বিরুদ্ধে আনিত মিথ্যে মামলা প্রত্যাহার করার উদাত্ত আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক,প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা মানবসম্পদ সম্পাদক আব্দুর রাজ্জাক ,নাগরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি মো. আল-মামুন সহ আ্ওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্যঃ- ১৯ নভেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানা জুডিঃ ম্যাজিটেট্র আদালতে উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায় করেন ধর্ষিতার পিতা মো. সাহাবুদ্দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme