সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে আড়রাকুমেদ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৮১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিন তলা উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

শনিবার (৩১ আগষ্ট) সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পারমানবিক শক্তি কমিশনের সদস্য অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রোকনুজ্জামান।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান লালন, সাধারন সম্পাদক মো. রতন মিয়া, ইউপি চেয়ারম্যান মো.হাবিবুর রহমান হাবিব, প্রভাষক তফিজ উদ্দিন বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল্লাহ।

এসময় এমপি টিটু বলেন, “জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম তৈরি করছে।

বর্তমান সরকার শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের এই কোমলমতি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে তিন তলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme